সোলার চার্জিং স্মার্টফোন আনছে শাওমি

৮ আগষ্ট, ২০১৯ ১২:৩২  
সব সময়ের সঙ্গী স্মার্টফোন। কিন্ত ব্যবহার করতে গিয়ে প্রায় সময় ফোনে চার্জ থাকে না। ফোনে ইন্টারনেট ও গেম খেললে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। এবার ফোনে চার্জ দেয়ার ঝামেলা কমিয়ে দিতে সোলার চার্জিং স্মার্টফোন নিয়ে কাজ করছে শাওমি। লেটস গো ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সেই ফোনের নকসা এবং আরও নানাবিধ জিনিসপত্র WIPO-এর কাছে পাঠিয়েছে শাওমি। জানা গিয়েছে, এই চীনা স্মার্টফোন মেকার একটি স্মার্টফোনের উপর কাজ করছে, যার পিছনের দিকটা সোলার চার্জিং প্যানেল যুক্ত। স্মার্টফোনের জগতে এমন যুগান্তকারী ভাবনা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি। ডায়াগ্রাম অনুযায়ী, এই ডিভাইসের ফ্রন্টে কোনও ফ্রেম থাকছে না, যাকে বলে বেজেল লেস ডিসপ্লে। ফোনের দুই-তৃতীয়াংশ জুড়ে থাকছে ফটো voltaic সোলার প্যানেল। গ্লাস প্যানেলের ঠিক নিচেই থাকছে এই সোলার প্যানেল। আর এই বিশেষ প্যানেলের জন্যই ডিভাইসটি দেখতে খুব একটা পাতলা হবে না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই ফোনে হেডফোন জ্যাক এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে না। তবে যতদূর জানা গিয়েছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে, পাঞ্চ হোল ডিজাইন বা অন্য কোনও উন্নত টেকনোলজির সাহায্য নিয়ে সামনের ক্যামেরা রাখার খুবই চেষ্টা করছে শাওমি। তবে কতক্ষণে একটা সোলার প্যানেলের ফোন চার্জ হতে চলেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।